করোনা রোগীর মৃত্যু সরাসরি সম্প্রচার করে তোপের মুখে চ্যানেল

করোনা রোগীকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসক, কিন্তু পারলেন না।
বলিভিয়ায় করোনায় আক্রান্ত এক ব্যক্তির জীবনের শেষ কয়েকটি মিনিট সরাসরি সম্প্রচার করেছে একটি টিভি চ্যানেল।
এ ধরনের বিতর্কিত কান্ড করে সমালোচনার মুখে পড়েছে তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে।

দ্য ‘নো লাইস’ নামের এক অনুষ্ঠানে করোনা রোগীর মৃত্যুর ক্ষণটি সরাসরি সম্প্রচার করেছে পিএটি চ্যানেল।
তারা বলছে, দেশের স্বাস্থ্য সেবা নিয়ে কর্তৃপক্ষের উদাসীন মনোভাবে বড় একটা ধাক্কা দিতেই এ কাজটি করেছে তারা।

চ্যানেলটির অবস্থান বলিভিয়ার পূর্বাঞ্চলের শহর সান্তা ক্রুজে, দেশের মোট ২১ হাজার আক্রান্তের ৬০ শতাংশই এই শহরের।
মারা যাওয়া ৬৭৯ জনের অর্ধেক এই এলাকার।
শহরের বাজে পরিস্থিতি নিয়ে সরকারের টনক নড়াতে পিএটি অনুষ্ঠানটি রাতে সম্প্রচার করে।
দেখা যায়, ৩০ মিনিটেরও বেশি সময় ধরে একজন রোগীর জীবন বাঁচাতে আপ্রাণ লড়াই করছেন ডাক্তাররা।
কিন্তু তাদের ব্যর্থ করে দিয়ে মারা যান রোগী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.