অস্ট্রেলিয়ার সরকার ও প্রতিষ্ঠানের উপর ‘রাষ্ট্রীয়ভাবে’ সাইবার হামলা করা হচ্ছে দাবি করেছেন প্রধানমন্ত্রী।
অতি প্রয়োজনীয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও ব্যবসাসহ ‘সরকারের সব পর্যায়’ এই হামলার শিকার হয়েছে বললেন সরকার প্রধান।
তবে কোন রাষ্ট্র এতে জড়িত তা জানাতে অস্বীকার করেছেন মরিসন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
গত কয়েক মাস ধরে সাইবার হামলা হচ্ছে এবং এখন তা বাড়ছে বললেন মরিসন।
জনসচেতনতা বাড়াতে এবং ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতেই শুক্রবার এ হামলা নিয়ে নতুন করে কথা বলেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী।
কারা এ হামলায় আক্রান্ত হয়েছে তা স্পষ্ট না করলেও মরিসন বলেছেন, ‘সরকারি প্রতিষ্ঠান,
রাজনৈতিক সংস্থা, শিক্ষা, স্বাস্থ্য, জরুরি সেবাসহ বিভিন্ন খাতকে সাইবার হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।’