বেলজিয়ামে তার জায়গায় দায়িত্ব পেয়েছেন মো. শাহদাত হোসেন, যিনি ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রিয়াজ হামিদুল্লাহকে হাই কমিশনার করে পাঠানো হয়েছে শ্রীলঙ্কায়।ইসলামাবাদে বদলি হয়ে যাওয়া তারিক আহসানের স্থলাভিষিক্ত হবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তিন পদে নিয়োগের তথ্য জানিয়েছে।
তবে যুক্তরাজ্যের হাই কমিশনারের দায়িত্বে থাকা মো. আবদুল হান্নানের পরবর্তী পদায়নের বিষয়ে কিছু জানানো হয়নি।
বাঁ থেকে- ইসমাত জাহান, মো. শাহদাত হোসেন ও রিয়াজ হামিদুল্লাহ
বাঁ থেকে- ইসমাত জাহান, মো. শাহদাত হোসেন ও রিয়াজ হামিদুল্লাহ
বিসিএস-১৯৮২ (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের কর্মকর্তা ইসমাত জাহান ২০০৯ সালের আগস্ট থেকে ব্রাসেলসে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিউইয়র্কে দায়িত্ব পালন করেন।
ইসমাত জাহান রাষ্ট্রদূত হিসেবে নেদারল্যান্ডসে প্রথম দায়িত্ব পালন করেন। তার আগে তিনি নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং জেনেভা ও নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
তিনি দুই বার জাতিসংঘের নারীর বিরুদ্ধে বৈষম্য দূরীকরণ কমিটির (সিইডিএডব্লিউ) সদস্য নির্বাচিত হন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ইসমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন।
শাহাদাত হোসেন ২০১২ সালের সেপ্টেম্বরে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। বিসিএস-১৯৮৪ (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের এই কর্মকর্তা এর আগে কাতার ও শ্রীলঙ্কায় যথাক্রমে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার হিসেবে কাজ করেছেন।
এছাড়াও তিনি মিশরে বাংলাদেশ দূতাবাসে, ইসলামাবাদ ও নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
শাহদাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়েছেন।
প্রথমবারের মতো হাই কমিশনারের দায়িত্ব পাওয়া রিয়াজ হামিদুল্লাহে এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে বিভিন্ন দায়িত্বে ছিলেন।
সার্ক সচিবালয়ে পরিচালক হিসেবেও কাজ করেছেন অর্থনীতিতে স্নাতকোত্তার এই পেশাজীবি কূটনীতিক।