লাদাখে ভারতীয় ২০ সৈন্যের মৃত্যু নিয়ে চীনের বয়ান

হিমালয় অঞ্চলের বিতর্কিত সীমান্তে প্রতিবেশি ভারতীয় সামরিক বাহিনীর সঙ্গে চীনা সৈন্যদের সোমবারের রক্তক্ষয়ী সংঘর্ষের ব্যাপারে প্রথমবারের মতো
আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেছে বেইজিং।
এই মন্তব্যে ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে উস্কানি দেয়ার অভিযোগ এনেছে দেশটি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিজিাংন ঝ্যাও বলেছেন, ভারতীয় সৈন্যরা সীমান্ত অতিক্রম করে চীনা ভূখণ্ডে ঢুকে আক্রমণ চালায়।
এতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ভয়াবহ শারীরিক সংঘাত শুরু হয়।

প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ওই সংঘর্ষের ব্যাপারে মন্তব্য করলেও দেশটির কোনও সৈন্য হতাহত হয়েছে কিনা সেব্যাপারে বিস্তারিত তথ্য দেননি তিনি।

এর আগে, শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কোনও বিদেশি সৈন্য সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেনি
এবং কোনও ভূখণ্ডও খোয়া যায়নি।

প্রয়োজনে সামরিক বাহিনীর মাধ্যমে ভারত তার সীমান্ত রক্ষা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মোদি।
গত সোমবার রাতে হিমালয় অঞ্চলের গালওয়ান উপত্যকায় প্রতিবেশি চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনার প্রাণহানি ঘটে।
ভারত বলছে, সংঘর্ষে উভয় পক্ষের সৈন্য হতাহত হয়েছে।

একাধিক টুইটে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাও বলেছেন,
গালওয়ান উপত্যকাটি দুটি পারমাণবিক অস্ত্রধারী শক্তির মধ্যে দুর্বল সীমানা দ্বারা নির্ধারিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) অনুযায়ী চীনা ভূখণ্ডের অন্তর্ভূক্ত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.