সৌদি আরবে কারফিউ প্রত্যাহার কাল থেকে

করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে জারিকৃত লকডাউন ও কারফিউ আগামীকাল থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সৌদি আরব।
আজ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয়েছে।
সৌদি গেজেট এবং আরব নিউজে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, মক্কা মুকাররমা ও বন্দর নগরী জেদ্দাসহ সারাদেশে কারফিউ প্রত্যাহার করা হবে ২১ জুন সকাল থেকে।
পূর্ব ঘোষিত নির্দেশ মোতাবেক মক্কা ২৪ ঘণ্টা কারফিউয়ের আওতায় ছিল এবং জেদ্দায় সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কারফিউর আওতামুক্ত ছিল।
রোববার থেকে মক্কা ও জেদ্দায় কারফিউ প্রত্যাহার করা হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমকে শর্তসাপেক্ষে অনুমতি দেয়া হয়েছে।
স্বাস্থ্য সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে তাদের প্রতিষ্ঠান চালাতে পারবে। অবশ্যই স্বাস্থ্য বিভাগের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

এদিকে, পৌর ও পল্লীবিষয়ক মন্ত্রণালয়ও জানিয়েছে, পুরুষদের সেলুন এবং নারীদের বিউটি পার্লারও রোববার থেকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।
পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ওমরাহ এবং আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত থাকবে এবং স্থল ও সমুদ্রসীমাও বন্ধ থাকবে বলে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.