বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯০ লাখ ৩১ হাজার ৭৮৯ জনে পৌঁছেছে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের জরিপে এমন তথ্য পাওয়া গেছে।
ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এখন পর্যন্ত মারা গেছেন চার লাখ ৬৯ হাজার ৫২৬ জন।
এ রোগে আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪৭ লাখ ৯৫ হাজার ৪২১ জন।
এদিকে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তে এগিয়ে তরুণ ও যুবকরা।
মোট আক্রান্তের অর্ধেকের বেশির বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
এদের সংখ্যা প্রায় ৫৫ শতাংশ।
করোনায় বয়স্কদের মৃত্যুর হার বেশিও হলেও পিছিয়ে নেই তরুণ-যুবকরা।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে যুবকদের আক্রান্তের হার তুলনামূলকভাবে বেশি।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছেন।
একই সময়ে মারা গেছেন ৩৯ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৮৪ জন।