লকডাউন তুলে নিলো সৌদি

ক’রোনাভাইরাসে সৌদি আরবে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬১২ জন।

গেল ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৭৯ জন। তারপরও রোববার (২১ জুন) থেকে

দেশব্যাপী আরোপ করা লকডাউন তুলে নিয়েছে সৌদি।

অনুমতি দেওয়া হয়েছে সব ধরনের ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান খোলার। খবর আল জাজিরার।

তিন মাসে আগে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশব্যাপী লকডাউন আরোপ করেছিল সৌদি আরব।

জারি করেছিল কারফিউ। তিন মাস পর সবই তুলে নিলো দেশটি।

লকডাউন তোলার পর ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সেলুন, সিনেমা হলও খুলে দেওয়া হয়েছে। অনুমতি দেওয়া হয়েছে পবিত্র মক্কা নগরীর মসজিদগুলোতে নামাজ আদায়েরও।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, আন্তর্জাতিক ফ্লাইট ও হজযাত্রীদের আগমণের উপর এখনো নিষেধাজ্ঞা বহাল রয়েছে। আর ৫০ জনের বেশি মানুষের সমাগতও নিষিদ্ধ রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.