পরিচয় লুকিয়ে মেয়েকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পাঠান চীনের প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মেয়ের নাম জিয়াও মুজি; অবশ্য এটা তার দাদা রেখেছেন।
কূটনৈতিক নিরাপত্তার কারণে ছদ্মনামে বেড়ে উঠেছেন তিনি।

চীনের প্রেসিডেন্টের মেয়ের আসল নাম জি মিংজে।
তিনি সেভাবে প্রচারের আলোয় কার্যত আসতেই চান না।
বাইরের দুনিয়া প্রায় জানেই না চীনের প্রেসিডেন্টের একমাত্র মেয়ের নাম।

শি জিনপিং এবং লোকসঙ্গীত শিল্পী স্ত্রী পেং লিউয়ানের মেয়ে জি মিংজের জন্ম ১৯৯২ সালের ২৭ জুন।
ঝেজিয়াং বিশ্ববিদ্যালয় থেকে আন্ডারগ্র্যাজুয়েট স্তরের পড়াশোনা শেষ করে জি পাড়ি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে।
সেটাও ২০১০ সালের ঘটনা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি।

কিন্তু তিনি যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, সে তথ্য অন্তত দুই বছর পর্যন্ত সেভাবে প্রকাশ হয়নি।
চূড়ান্ত গোপনীয়তার মধ্যে ছদ্মনাম ও পরিচয়ে জি সেখানে পড়াশোনা করেন মনস্তত্ব এবং ইংরেজি সাহিত্য নিয়ে।

জি যে সময় হার্ভার্ডে যান, তখনো তার বাবা চীনের প্রেসিডেন্ট হননি।
কিন্তু জিয়ের দাদা জি ঝোংজুন ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির প্রভাবশালী নেতা।

মাও সে তুংয়ের শাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন জি ঝোংজুন।
ফলে প্রথম থেকেই হার্ভার্ডে চরম গোপনীয়তা রক্ষা করতে হয়েছে জি-কে।

সব সময়ই তাকে ছায়ার মতো অনুসরণ করত বিশেষ নিরাপত্তারক্ষী বাহিনী।
বাইরে সাধারণ ছাত্রীর পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস করলেও নির্দেশ মতো বেশি শিক্ষার্থীর সঙ্গে তিনি বন্ধুত্ব করতে পারেননি।
অবসর সময়ে জি ভালোবাসেন বিভিন্ন বিষয়ের ওপর বই পড়তে। ফ্যাশনেও আগ্রহ আছে তার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.