সৌদি আরবে দীর্ঘ তিন মাস পর মক্কার পনেরশো’র বেশি মসজিদ খুলে দেওয়া হলেও, হজের বিষয়ে কোন সিদ্ধান্ত জানায়নি ।
সৌদি আরব অর্থনীতি সচল করতে কারফিউ তুলে দিলেও, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা সংক্রমণ রোধে বেশকিছু কঠোর নির্দেশনা দিয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনো কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
মহামারি করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সৌদি আরবে মার্চের মাঝামাঝি থেকে কারফিউ এবং লকডাউন দেয়া হয়েছিল। কয়েকটি ধাপ শেষে ২১ জুন থেকে কারফিউ তুলে দেওয়া হয়েছে। তবে কারফিউ তুলে দেওয়া হলেও করোনা সংক্রমণ কিন্তু একেবারে চলে যায়নি দেশটিতে। এছাড়া দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা সংক্রমণরোধে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। জনসাধারনের চলাচলের সার্বক্ষণিক মাস্ক পরতে হবে। বেশি লোকজন একসাথে জমায়েত হওয়া যাবে না। এছাড়া ৫০ জনের অধিকলোক একসাথে জামায়েত নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্যের ক্ষেত্রে বড় অঙ্কের জরিমানা করার বিধান করা হয়েছে।
আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে সৌদি আরবে কোনো নির্দেশনা আসেনি। এছাড়া পবিত্র হজের ব্যাপারেও এখন পর্যন্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি দেশটির সরকারের পক্ষ থেকে। দেশটিতে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে জনগণের চলাচল প্রায় স্বাভাবিক হয়ে এসেছে।