ইসরাইল এবার ভূমি দখলের মাধ্যমে ফিলিস্তিনিদের জীবিকাও কেড়ে নিচ্ছে

ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল পশ্চিমতীরে জর্ডান সীমান্ত পর্যন্ত নতুন করে ফিলিস্তিনিদের ভূমি দখল করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের মদদে মৃতসাগরের সৈকত পর্যন্ত ফিলিস্তিনি ভূমি নতুন করে দখলের সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। খবর আরব নিউজের।

ফিস্তিনিরা ইসরাইলের নতুন করে ইহুদি বসতি গড়ার পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়ে পশ্চিমতীরে প্রতিদিনই বিক্ষোভ মিছিল করছে।

ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল নতুন করে ফিলিস্তিনি ভূমি দখল করলে মৃতসাগর থেকে পশ্চিমতীরের ফিলিস্তিনিদের লবণসহ নানা ধরনের খনিজ উপাদান সংগ্রহ বন্ধ হয়ে যাবে। এ ছাড়া এখানকার বেশ কিছু ফিলিস্তিনি পর্যটন কেন্দ্রও চলে যাবে ইসরাইলের দখলে।

মৃতসাগরের পানিতে প্রচুর পরিমাণ খনিজ উপাদান থাকায় এর পানি খুব ভারী, কেউ সাঁতার না জানলেও এ সাগরের পানিতে ডুবে না।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এ মৃতসাগর দেখতে আসেন। এখানকার কাঁদা মেখে অনেকে ত্বকের রোগ সারাতে আসেন।

ইহুদি রাষ্ট্র ইসরাইল ১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে ধীরে ধীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে নিচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.