ট্রাম্প প্রশাসন ভিসায় নতুন নিষেধাজ্ঞা আনছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিসার ওপর শিগগিরই কড়াকড়ি আরোপের ঘোষণা দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন। নির্দিষ্ট বিদেশি শ্রমিকদের ওপর এ কড়াকড়ি আরোপ হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ফক্স নিউজকে সাক্ষাৎকারে বলেন, আমরা আজকালের মধ্যে ও বিশেষ কিছু ঘোষণা করতে যাচ্ছি। ভিসায় নতুন কড়াকড়ি আরোপের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ছাড় আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, খুব কম সংখ্যক।

এইচ-১বি এবং এল-১সহ চাকরি বিষয়ক বেশ কয়েকটি ভিসা নতুন এই নীতিতে স্থগিত করা হতে পারে । বলা হচ্ছে, এইচ-১বি ও এল-১ ভিসা ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সুবিধাভোগীদের মধ্যে রয়েছে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা এবং যুক্তরাষ্ট্রে চাকরিপ্রত্যাশী ভারতীয়রা।

যুক্তরাষ্ট্রে ব্যবসা করছে এমন কোম্পানি এবং সে দেশে চাকরিপ্রত্যাশীদের কাছে এই দু’টি ভিসাই সর্বাধিক জনপ্রিয়। এছাড়া গ্রিনকার্ড প্রার্থীতার জন্যেও এইচ-১বি ভিসা একান্ত প্রয়োজন।

ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত কার্যকর করলে তাতে ভারতীয়রাই সর্বাধিক ক্ষতিগ্রস্ত হবে । তবে এইচ-১বি ভিসা নিয়ে বর্তমানে যারা যুক্তরাষ্ট্রে কাজ করছেন তাদের কোনো সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.