বাইরের দেশ থেকে আসা কর্মীদের ‘এলিয়েন’ বলে কটাক্ষ করেছেন ট্রাম্প

এইচ ওয়ান বি, এইচ টু বি ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে এই বছরের শেষ পর্যন্ত

যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ট্রাম্প প্রসাশন। ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ প্রথমে ৬০ দিনের জন্য দিলেও এই নিষেধাজ্ঞা এখন বছরের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে জানানোর সময় অন্য দেশ থেকে আসা কর্মীদের ‘এলিয়েন’ বলে কটাক্ষ করেছেন।

সোমবার ট্রাম্প সাফ জানান, বাইরে দেশের কর্মীদের ‘অ্যালিয়েন’ সম্বোধন করে যুক্তরাষ্ট্রে চাকরির জন্য যারা উদগ্রীব হয়ে উঠেছেন, তাদের জন্য প্রবেশাধিকার আপাতত বন্ধ। আগেই ৬০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল এইচ ওয়ান বি, এইচ টু বি ভিসা। এবার সম্পূর্ণ এই বছরের জন্য এটি বাড়ানো হলো।

ইউ এস টেক ওয়ার্কার্স নামে একটি বেসরকারি সংস্থার গত ২২ এপ্রিল আবেদনের ভিত্তিতে আমেরিকা বাসীদের সুবিধার জন্য ভিসা ৬০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.