মসজিদে আকসাকে ইহুদিদের প্রধান শহরে রূপান্তর করার উদ্দেশ্যে ইসরাইল সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন মসজিদটির মুসলিম-ক্রিশ্চিয়ান কমিটির সেক্রেটারি জেনারেল হেনা ঈসা।
‘দি প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টার’কে হেনা ঈসা বলেন, মসজিদে আকসায় ইহুদিদের অতি উৎসাহের উদ্দেশ্য হলো মুসলমানদের পবিত্র ভূমিকে একটি জাদুঘরে রূপান্তর করা।
তিনি বলেন, জায়নবাদী ইসরাইল সরকার ফিলিস্তিনের ধর্মীয় ইতিহাস ঐতিহ্য এবং সাংস্কৃতিক সম্পদকে ধ্বংস করে জায়নবাদী সংস্কৃতি ও কৃষ্টি কালচার মুসলমানদের ওপর চাপিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে।
সম্প্রতি মসজিদে আকসার ভিত্তিমূল খননের কাজে নতুন বাজেটের ঘোষণাও দিয়েছে ইসরাইল সরকার। ইসরাইল সরকারের ষড়যন্ত্র মূলক এসব পদক্ষেপ দ্বিজাতিক অভ্যন্তরীণ চুক্তি ও আন্তর্জাতিক নীতিমালার স্পষ্ট বিরোধী।