ছুটিতে থাকা প্রবাসীরা করোনা শেষ না হলে সৌদি যেতে পারবেন না

করোনাভাইরাস মহামারীর সংকট পরিস্থিতিতে ছুটিতে থাকা বিদেশি নাগরিকরা করোনার প্রকোপ শেষ না হলে সৌদিআরবে আসতে পারবে না বলে জানিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

মঙ্গলবার এক বিবৃতিতে সৌদিআরবের পাসপোর্ট অধিদফতর এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সৌদির বাইরে থাকা প্রবাসীদের পুনরায় দেশটিতে প্রবেশে ভিসা পুনঃনবায়ন করার প্রক্রিয়াটি করোনভাইরাস মহামারীর সংকট শেষ হওয়ার পর চালু হবে।

জাওয়াজাতের টুইটার অ্যাকাউন্টে এ তথ্যটি জানিয়েছে। বর্তমানে যারা সৌদির বাইরে থাকায় ভিসা শেষ হয়ে গেছে এমন বেশ কয়েকজন প্রবাসীর প্রশ্নের জবাবে তারা এ কথা বলেন।

সৌদির পাসপোর্ট অধিদফতর জানায়, সৌদি প্রবেশে ভিসা পুনঃনবায়ন করার বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা এলে আনুষ্ঠানিকভাবে তা তাদের অফিসিয়াল পেজে ঘোষণা করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.