২৪ ঘণ্টার মধ্যে ৫০ বার ভূমিকম্প!

২৪ ঘণ্টার মধ্যে ৫০ বার ভূমিকম্প!
বিষয়টি অবাক করার মতো হলেও চলতি মাসেই ঘটেছে এমন ঘটনা।
গত ১৪ জুন বিশ্বের বিভিন্ন প্রান্তে এত পরিমাণ ভূমিকম্পের ঘটনা ঘটেছে।

বিভিন্ন ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইটের সূত্রের বরাত দিয়ে সম্প্রতি এ খবর দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরশনের অঙ্গ প্রতিষ্ঠান এমএসএন।

প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল ১৪ জুন দুনিয়াজুড়ে কমপক্ষে ৫০টি ভূমিকম্প হয়েছে।
রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ তীব্রতা ছিল ৫ দশমিক ৪ আর সর্বনিম্ন ২ দশমিক ৫।

এই ভূকম্পনগুলো যেসবে দেশে সংঘটিত হয়েছে তার মধ্যে রয়েছে, ভারত, ইন্দোনেশিয়া, হাওয়াই, পুয়ের্তো রিকো,
মায়ানমার, জামাইকা, আলাস্কা, তুরস্ক, জাপান, ইরান ও ফিলিপিন্স। দেশগুলির মধ্যে অনেক জায়গাতেই ২৪ ঘণ্টার মধ্যে একাধিক বার ভূমিকম্প হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.