করোনাভাইরাস চিকিৎসায় বাজারে আসছে নতুন ওষুধ

করোনাভাইরাস চিকিৎসার জন্য বাজারে আসছে নতুন ওষুধ ফ্যাবি ফ্লু।
ভারতের মুম্বাইয়ের গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস নিয়ে আসছে ওষুধটি।
এরই মধ্যে ওষুধ তৈরি ও বিক্রির ছাড়পত্রও দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মৃদু থেকে মাঝারি উপসর্গের করোনা রোগীদের জন্যই ফ্যাবি-ফ্লু ব্যবহৃত হবে।
এ ধরনের রোগীদের ক্ষেত্রে ওষুধটির ৮৮ শতাংশ কার্যকর বলে দাবি করেছে ডিসিজিআই।
কো-মর্বিডিটির রোগীদের বেলায়ও এ ওষুধ দারুণ কার্যকর বলে দাবি করেছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা গ্লেনমার্ক।

মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ফার্মাকোলজির অধ্যাপক ও গবেষক তন্ময় বিশ্বাস বলছেন,
এখনও নিশ্চিত হওয়ার কিছু নেই, কোনো ড্রাগের চার দফা ট্রায়াল চলে। এখন পর্যন্ত ফ্যাবি ফ্লুর তিন দফা হয়েছে।
এই তিন দফা ট্রায়ালের ফল তুলনামূলকভাবে ভালো। এ গ্রুপের ওষুধ আগে ফ্লুর মহামারির সময় ব্যবহার করা হয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.