ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

এবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডে।

বৃহস্পতিবার (২৫ জুন) রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।
দেশটির দক্ষিণ আইল্যান্ডের ৪০ কিলোমিটার পশ্চিমে জনপ্রিয় পর্যটনকেন্দ্র মিলফোর্ড সাউন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন অধিবাসী লিখেছেন, এটা ছিল বড় ধরনের একটা কম্পন।
আরেকজন লিখেছেন, ডুনেডেনে একটা ঝাঁকুনি টের পাওয়া গেল।

ভূমিকম্পে এখনো কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সাউথল্যান্ড ডিস্ট্রিক্ট কাউন্সিলর এবেল ক্রেমার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.