ইউরোপে ফের করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে

গত কয়েক মাসের মধ্যে ইউরোপে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে।
করোনার বিস্তার রোধে জারি করা নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নেওয়ায় আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়ছে বলে বৃহস্পতিবার সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থার আঞ্চলিক পরিচালক ডা. হান্স হেনরি ক্লুগ নাম উল্লেখ না করে জানিয়েছেন, ১১টি দেশে অত্যন্ত উল্লেখযোগ্য হারে পুনরায় সংক্রমণ বাড়ছে।

তিনি বলেন, ‘দেশগুলো গৃহীত ব্যবস্থা সমন্বয় করায় কয়েক সপ্তাহ ধরে আমি পুনরূত্থানের ঝুঁকি সম্পর্কে বলছি।
ইউরোপের বেশ কয়েকটি দেশে এই ঝুঁকি এখন বাস্তবতা।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রতিবেদনে বলা হয়েছে, এই অঞ্চলে ২৬ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৯৫ হাজার আক্রান্ত ব্যক্তি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.