ডা. জাফর উল্লাহর করোনা টেস্ট কিটের অনুমোদন দেয়নি ঔষধ প্রশাসন অধিদপ্তর

গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা পরীক্ষার র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের অনুমোদন দেয়নি ঔষধ প্রশাসন অধিদপ্তর। আজ বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারিগরি কমিটির সুপারিশ ঔষধ প্রশাসন অধিদপ্তর গ্রহণ করেনি এবং জিআর কোভিড-১৯ র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের নিবন্ধন দেয়নি।

দেশের এই জরুরি অবস্থায় এ সিদ্ধান্ত দুঃখজনক বলেও জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। এটি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের জিআর কোভিড-১৯ র‌্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার।

আজ বিকেলে এক ইমেইলে ঔষধ প্রশাসন অধিদপ্তর অ্যান্টিবডি টেস্ট কিটের অনুমোদন না দেওয়ার বিষয়টি গণস্বাস্থ্য কেন্দ্রকে জানায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.