নয়াদিল্লি সীমান্তে উত্তেজনার মধ্যেই রাশিয়ার কাছ থেকে জঙ্গিবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের পরিকল্পনা করছে।
রাশিয়ার সংবাদ মাধ্যম দৈনিক কমেরস্যান্ত জানিয়েছে, জঙ্গিবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘মিগ-২৯’ ও ‘সুখোই-৩০’ জঙ্গিবিমান এবং অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কেনার জন্য মস্কোর সঙ্গে জোর আলোচনা শুরু করেছে নয়াদিল্লি।
রাশিয়ার একাধিক সামরিক সূত্রের বরাত দিয়ে দৈনিকটি জানিয়েছে, বেইজিং ও ইসলামাবাদের পক্ষ থেকে সৃষ্ট হুমকি মোকাবিলা করার লক্ষ্যে ভারত দ্রুততম সময়ের মধ্যে রুশ অস্ত্র হস্তগত করতে চায়।
ভারত এর আগে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার যে চুক্তি করেছিল তারও দ্রুততম বাস্তবায়ন চায় নয়াদিল্লি।
রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার চুক্তির ভিত্তিতে, গত বছর ভারত রাশিয়াকে ৫০ কোটি ডলার পরিশোধও করেছিল।