পাপুল কাণ্ডে এবার বরখাস্ত হলেন কুয়েতি মেজর জেনারেল

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসেন্ট আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জারাহকে বাংলাদেশি এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে আর্থিক লেনদেনে সহায়তা ও ঘুষ গ্রহণের জড়িত থাকার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

কুয়েতের উপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ এ সংক্রান্ত একটি আদেশ জারি করেন।

মঙ্গলবার আরব টাইমস জানিয়েছে, এমপি পাপুল ঘটনায় তদন্তের পর ওই মেজর জেনারেলের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

গত ৬ জুন কুয়েতে আদম ব্যবসায় অনিয়ম এবং হাজার কোটি টাকার কারবারে জড়িত সন্দেহে সংসদ সদস্য পাপুল দেশটির পুলিশের হাতে গ্রেফতার হন।

এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে সর্বশেষ গত ২৪ জুন ২১ দিনের জন্য কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.