ভারতে মহামারী কারোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে ।
করোনা আক্রান্তে আর মারা গেছেন ১৭ হাজার ৮৩৪ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
দেশটির সরকার করোনা নিয়ন্ত্রণে জোর চেষ্টা চালালেও অর্থনীতিকে সক্রিয় করতে ভারতে শিথিল করা হয়েছে লকডাউন।
ভাইরাস থেকে নাগরিকদের রক্ষায় নতুন চ্যালেঞ্জ দাঁড়িয়েছে, যখন আসামে ভারী বৃষ্টিপাতের কারণে নতুন বিপর্যয় তৈরি হয়েছে। সেখানে ভূমিধস ও বন্যায় ৫৭ জন নিহত হয়েছেন।
এছাড়াও আসামে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে অন্তত ১৫ লাখ মানুষকে।
আসামের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, বন্যায় বাড়িঘর হারিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়া গ্রামের লোকজনের মধ্যে করোনা শনাক্ত করতে সরকার পরীক্ষা চালাচ্ছে।
আমরা করোনাভাইরাসের নতুন হটস্পট চিহ্নিত করছি। পরিস্থিতি খুবই খারাপ।