সৌদি আরবের রিয়াদে আটকা পড়া ৪১৫ বাংলাদেশেীকে ঢাকায় ফিরিয়ে এনেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এই তথ্য জানিয়েছেন।
সম্প্রতি সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে রিয়াদ ও জেদ্দা থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। রিয়াদ থেকে ঢাকা ফ্লাইটের ইকোনমিক ক্লাসের ভাড়া ধরা হয় ২৮০০ সৌদি রিয়াল, বিজনেস ক্লাসের ভাড়া ৩৮০০ সৌদি রিয়াল। আর জেদ্দা থেকে ঢাকা ফ্লাইটের ইকোনমিক ক্লাসের ভাড়া ধরা হয়েছে ৩০৩০ সৌদি রিয়াল, বিজনেস ক্লাসের ভাড়া ৪০৩০ সৌদি রিয়াল।
জানাগেছে এখনো রিয়াদে অসংখ্য বাংলাদেশী দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে আছেন।