করোনাভাইরাস সংক্রমণের পর চীনের জিনজিয়াংয়ে প্রায় সব ফ্লাইট বাতিল

চীনের জিনজিয়াংয়ে করোনা সংক্রমণ ঘটার পর রাজধানী উরুমকির সঙ্গে প্রায় সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
সরকারি হিসাবে দেখা গেছে, শহরটিতে মাত্র ১৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন উপসর্গহীন রোগী। খবর বিবিসির।

এমন পরিস্থিতিতে করোনার বিস্তার রোধে সিঙ্গেল মেট্রো লাইন এবং বহু গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে।
গত বছরের শেষদিকে চীনে করোনার সংক্রমণ দেখা দেয়।
দেশটি সফলভাবে করোনা নিয়ন্ত্রণ করলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে অল্প পরিমাণে করোনা সংক্রমণের ঘটনা ঘটছে।
তাই করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে অল্প পরিমাণ মানুষ আক্রান্ত হলেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ।
চীনের উহান শহরেই প্রথম করোনার সংক্রমণ ঘটেছিল। তবে বিশ্বের অন্যতম কঠোর কিছু পদক্ষেপের মাধ্যমে সেই সংক্রমণ নিয়ন্ত্রণে আনে চীন।

জিনজিয়াংয়ের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই প্রাদুর্ভাব ঠেকাতে আশাব্যঞ্জক সিদ্ধান্ত নিয়েছে সেখানকার প্রশাসন।
এরই অংশ হিসেবে উরুমকি ডিওয়োপু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ৬০০-র বেশি ফ্লাইট বাতিল করেছে।
কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জানিয়েছেন, তাদের নিজ বাড়ি থেকে বের না হতে বলা হয়েছে।
অন্য কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলছেন, জিনজিয়াংয়ের কাশগর শহরের বাসিন্দাদের বাইরে বের হতে বা সেখানে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.