সম্মানিত যাত্রীগনকে আবুধাবি ফ্লাইটের যাত্রা সময়ের পুর্বে ৪৮ ঘন্টার মধ্যে এবং দুবাই ফ্লাইটের ৭২ ঘন্টার মধ্যে করোনা ভাইরাস টেস্ট সম্পন্ন করে রিপোর্ট সংগ্রহ নিশ্চিত করতে হবে। ফ্লাইট ছাড়ার ৬ ঘন্টা পুর্বে চেক ইন কাউন্টারে অরিজিনাল রিপোর্ট দেখাতে হবে এবং রিপোর্টের ফটোকপি জমা দিয়ে বোর্ডিং পাস নিতে হবে।
শুধুমাত্র করোনা টেস্ট ‘নেগেটিভ’ যাত্রীগনকে বোর্ডিং পাস দেয়া হবে।
করোনা ভাইরাসের পরীক্ষার জন্য সরকার অনুমোদিত ল্যাবরেটরি, হাসপাতাল থেকে করাতে হবে।
এর বাইরে অন্য কোন ল্যাব বা হাসপাতালের রিপোর্ট গ্রহণযোগ্য নয়। বিমান সুত্রে জানাগেছে আগামী ২২ জুলাই পযন্ত এই তালিকা অনুযায়ী চলবে। ২৩ জুলাই থেকে সরকার ঘোষিত নতুন ১৬ হাসপাতাল থেকে করাতে হবে।
১.এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো হাসপাতাল) (ঢাকা)
২. স্কয়ার হাসপাতাল (ঢাকা)
৩. ইবনেসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢাকা)
৪. আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢাকা)
৫. এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢাকা)
৬. ইউনাইটেড হাসপাতাল (ঢাকা)
৭. ল্যাব এইড (ঢাকা)
৮. আইসি হাসপাতাল লিমিটেড ( Aichi) (ঢাকা)
৯. জয়নুল হক সিকদার ওমেন মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢাকা)
১০. এএমজেড হসপিটাল লিমিটেড (ঢাকা)
১১. ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল (ঢাকা)
১২. আহসানিয়া মিশন ক্যানসার এন্ড জেনারেল হাসপাতাল (ঢাকা)
১৩. বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ সাইন্স জেনারেল হাসপাতাল (ঢাকা)
১৪. ইমপিরিয়াল হাসপাতাল লিমিটেড (চট্টগ্রাম)
১৫. ব্রাহ্মনবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল (ব্রাহ্মনবাড়িয়া)
১৬. টিএমএসএস মেডিক্যাল কলেজ এন্ড রেফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল (বগুড়া)
১৭. ডা. ফরিদা হক মেমোরিয়ার ইব্রাহীম জেনারেল কোভিট-১৯ ডায়াগনস্টিক ল্যাব (গাজীপুর)
১৮. ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল (গাজীপুর)
১৯. শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হসপিটাল এন্ড নার্সেস কলেজ (গাজীপুর)
২০. প্রভা হেলথ বাংলাদেশ লিমিটেড (ঢাকা)
২১. বায়োমেড ডায়াগনোস্টিক (ঢাকা)
২২. ডিএনএ সলিউশন সেন্টার ( ঢাকা)
২৩. সিএসবিএফ হেলথ সেন্টার (ঢাকা)
২৪. ডা. লাল পাথ ল্যাব বাংলাদেশ প্রাইভেট লি: ( ঢাকা)
২৫. ডিএমএফআর মলিকুলার ল্যাব এন্ড ডায়াগনস্টিক (ঢাকা)
২৬. দি ডিএনএ ল্যাব লিমিটেড (ঢাকা)
২৭. গুলশান ক্লিনিক লিমিটেড (ঢাকা)
২৮. অথেনটিক ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট লি: (ঢাকা)
২৯. সিআরএল ডায়াগনস্টিক (ঢাকা)
৩০. আইসিডিডিআরবি মলিকুলার ডায়াগনস্টিক ল্যাবরেটরী (ঢাকা)
৩১. আলোক হেলথকেয়ার লি; (ঢাকা)
৩২. সেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (পিটিই) লিমিটেড (চট্টগ্রাম)
৩৩. গাজী কোভিট-১৯ পিসিআর ল্যাব, রুপগঞ্জ (নারায়নগঞ্জ)
গত ১৫ জুলাই বিমান তাদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করেছে।
নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে; কভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন; নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন; বিদেশ যাত্রীদের কভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩ হাজার ৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪ হাজার ৫০০ টাকা ফি প্রদান করতে হবে।