হাতকড়া পরিয়ে সহকর্মীকে ধর্ষণ, অভিযুক্ত উপস্থাপক

একজন নারীকে সহিংসভাবে ধর্ষণ এবং আরেকজনকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের সাবেক উপস্থাপক এডওয়ার্ড হেনরির বিরুদ্ধে।
গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি আদালতে এ ব্যাপারে মামলা করেছেন ফক্স বিজনেস-এর সাবেক সহযোগী প্রযোজক জেনিফার এক্সহার্ট এবং টেলিভিশনটির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথি ক্যাথি অ্যারিউ।

এক্সহার্ট অভিযোগ করেছেন, ২০১৭ সালে এক নারীকে হাতকড়া পরিয়ে হোটেলের ভেতর ধর্ষণের অভিযোগ ওঠার পর গত ১ জুলাই হেনরিকে চাকরিচ্যুত করা হয়।
সেই নাম প্রকাশ না করা কর্মী হলেন এক্সহার্ট নিজেই।

ক্যাথির অভিযোগ, হেনরির হাতে যৌন হয়রানির শিকার হয়েছেন।
এমনকি ফক্স নিউজের আরো কয়েকজনের দ্বারা যৌন হয়রানির শিকার হওয়ারও অভিযোগ করেছেন তিনি।

তবে ফক্স নিউজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, যেহেতু এ ধরনের অভিযোগ উঠেছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে হেনরি ২০১০ সালে বিয়ে করেছেন। তার সংসারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.