মিশরে কায়রোর হোটেলে বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নারীর মরদেহ

মিশরের রাজধানী কায়রোর একটি হোটেল থেকে বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ফাতেমা খান খুকি (৪৪) নামের ওই নারী যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সির বিউটি এক্সপার্ট বলে জানা  গেছে।

জানা গেছে, পাঁচদিন আগে তিনি কায়রোতে ঘুরতে গিয়েছিলেন। গত মঙ্গলবার (২১ জুলাই) সেখানকার একটি হোটেলের কক্ষ থেকে স্থানীয় পুলিশ তার মরদেহ দেহ উদ্ধার করে।

কায়রোতে মার্কিন দূতাবাস খুকির বোনকে টেলিফোনে তার মৃত্যুর খবর জানায়। তবে এখন পর্যন্ত এ মৃত্যুর কারণ জানা যায়নি। কায়রো পুলিশ ধারণা করছে, এটি হত্যাকাণ্ড। এ ব্যাপারে তদন্ত চলছে।

ফাতেমা খান খুকির বান্ধবী জাতীয় পার্টির নেত্রী শাহজাদী নাহিনা নূর তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আমাদের প্রিয় বন্ধু ফাতেমা খান খুকি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) কোভিড-১৯ আক্রান্ত হয়ে নয়, সাত দিন আগে মিশরের একটি হোটেলে তার মরদেহ পাওয়া গেছে। এক বন্ধু বিষয়টি নিশ্চিত করেছে। গত সপ্তাহে তার জন্মদিন ছিল। আমি বাকরুদ্ধ। কে তাকে হত্যা করলো বা কীভাবে মারা গেল, তার কেউ জানে না।’

যুক্তরাষ্ট্রে খুকির আরেক বান্ধবী স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, খুকি মিশরে কবে, কার সঙ্গে গিয়েছিলেন সে ব্যাপারে তারা কিছুই জানেন না। তবে প্লাস্টিক সার্জারির একটি কাজে তার কায়রো যাওয়ার কথা ছিল বলে জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.