সামান্য টাকার লোভে বোনের সঙ্গে এমন আচরন!

১৩ বছর বয়সী বোনকে যৌনপল্লিতে বিক্রি করে দিয়েছে তারই সৎ‌ ভাই। মাত্র ২৭ হাজার রুপির বিনিময়ে যৌনপল্লিতে বোনকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করেছে।

ভারতের অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় ঘটনাটি ঘটেছে।
সেখানকার সিঙ্গারায়াকোন্ডার যৌনপল্লিতে অভিযান চালিয়ে মঙ্গলবার কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
এরপর প্রকাশ্যে আসে পেছনের ঘটনা। পুলিশের কাছে দেওয়া বয়ানে মেয়েটি তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছে।

গত ১৮ জুলাই ঘটনাটি ঘটে। তবে তখনো পুলিশের কাছে কোনো খবর ছিল না। নিজেকে বাঁচানোর মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছিল মেয়েটি।
সে উপস্থিত বুদ্ধির জোরে ১০০ ডায়াল করে পুলিশের কাছে সাহায্য চায়।
কান্দুকুর থানায় পুলিশ ইন্সপেক্টর বিজয় কুমার জানিয়েছেন, মেয়েটির ফোন ট্র্যাক করে পুলিশ ওই এলাকায় পৌঁছায়। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে।

পুলিশকে ওই কিশোরী জানিয়েছে, বাবার দ্বিতীয় বিয়ে হওয়ার পর তার জন্ম হয়।
কিন্তু বাবা ও মায়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া হওয়ায় সে সৎ‌ ভাইয়ের কাছে গিয়ে থাকত।

পুলিশ জানতে পেরেছে, মেয়েটির বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। এ ছাড়াও জমি নিয়ে বিবাদও ছিল।
নেল্লোরের কাভালি থেকে শিশুটিকে নিয়ে যায় তার সৎ‌ ভাই ও ভাইয়ের স্ত্রী।
তারা মেয়েটিকে সিঙ্গারায়াকোন্ডায় নিয়ে গিয়ে ২৭ হাজার রুপিতে যৌনপল্লিতে বিক্রি করে দেয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.