বিমান হামলা চালিয়ে আরো ৪৫ তালেবানকে হত্যা

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের বিভিন্ন জঙ্গি স্থাপনায় হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন কমান্ডারসহ অন্তত ৪৫ তালেবান সদস্য। ঘটনায় আহত হয়েছে আরো ১৬ জন। হেরাত প্রদেশের আদরাসকান শহরের গভর্নর হতাহতের এ খবর নিশ্চিত করেন।

গত সপ্তাহেও তালেবানের ৭২ সদস্যকে হত্যার দাবি করেছিল আফগান নিরাপত্তা বাহিনী। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়, তালেবান সদস্যরা ঘটনাস্থলে নতুন সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল খবর পেয়ে ওখানে হামলা চালানো হয়। পরপর দুই দফা বিমান হামলা চালায় সরকারি বাহিনী। হামলার পর এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে তালেবান।

এতে সংগঠনটির মুখপাত্র ইউসুফ আহমাদি বলে, এ ধরণের হামলা চলমান বন্দী বিনিময়কে বাধাগ্রস্থ করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.