আগামীকাল ও ২৯ জুলাই কলকাতায় কোন বিমান উড়বে না

আগামীকাল শনিবার ও আগামী বুধবার (২৫ জুলাই) কলকাতার বিমানবন্দরে কোন বিমান নামবে না এবং কোন বিমান উড়বেও না।
করোনায় সংক্রমণ রোধে সপ্তাহে দুইদিন কড়া লকডাউন নীতির আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে মমতার প্রশাসন।

শুক্রবার (২৪ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছে কলকাতা রাজ্য সরকার।

গত সোমবার (২০ জুলাই) মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় কমিউনিটি সংক্রমণ মোকাবিলায় ৩১ জুলাই পর্যন্ত সপ্তাহে দুই দিন সম্পূর্ণ লকডাউনে থাকার সিদ্ধান্ত নেয় পশ্চিম বঙ্গ সরকার।

সরকারের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, পরের সপ্তাহে কোন দুই দিন বন্ধ থাকবে তা নির্ধারণ করা হবে আগামী সোমবারের বৈঠকে।
যেখানে পর্যালোচনা করা হবে দিনভিত্তিক লকডাউনের কার্যকারিতা নিয়ে।

লকডাউনকালে সব সরকারি-বেসরকারি অফিস, বাণিজ্যিক স্থাপনা, ব্যক্তিগত ও গণপরিবহন বন্ধ থাকবে।
শুধু জরুরি সেবার আওতাধীন কর্মকাণ্ড সচল থাকবে বলে জানানো হয়েছে।

পশ্চিম বঙ্গে এখন পর্যন্ত ৫১ হাজার ৭৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এই ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৫ জনের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.