মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা গুপ্তচর সিঙ্গাপুরের নাগরিক

সিঙ্গাপুরের এক ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের এজেন্ট হিসেবে কাজ করার ব্যাপারে দোষ স্বীকার করেছেন।
ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে এ ধরনের ঘটনা সামনে এল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, সিঙ্গাপুরের নাগরিক জুন ওয়েই চীনের গোয়েন্দাদের হয়ে তথ্য সংগ্রহ করছিলেন। আলাদাভাবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, চীনের সেনাবাহিনীর সঙ্গে সে দেশের একজন গবেষক সম্পর্কের ব্যাপারে মার্কিন কর্মকর্তাদের কাছে তথ্য গোপন করেছিলেন।

এদিকে চেংদু কনস্যুলেট বন্ধের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে নির্দেশনা দিয়েছে চীন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের হিউস্টোন কনস্যুলেট চীনকে বন্ধ করতে বলেছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, চীন বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরি করছে, সে কারণে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন দাবি করেছেন, চীন বিরোধী জগাখিচুড়ি মিথ্যার ওপর ভিত্তি করে এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে যুক্তরাষ্ট্র।

বেশ কিছু ইস্যুতে পারমানবিক ক্ষমতাধর দুই রাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.