সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে ভারতের কলকাতা বিমানবন্দরে আটকা পড়লেন একদল বিমানযাত্রী।
সবকিছু বন্ধ থাকায় তারা জল এবং খাবারও পাচ্ছেন না।
জানা গেছে, একদল যুবক শুক্রবার রাত থেকে কলকাতা বিমানবন্দরের প্রবেশ দ্বারের পাশের মেঝেতে শুয়ে রয়েছেন।
তাদের ব্যাঙ্গালুরু থেকে কলকাতা হয়ে শিলচর যাওয়ার কথা ছিল।
কলকাতায় আসার পর জানতে পারেন লকডাউন চলছে সেই কারণে সমস্ত বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকে জানায় আজ অর্থাৎ ২৫ তারিখের পরিবর্তে ২৬ তারিখ সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ তাদের বিমান আছে।
এরপর তাদের কাছে বেশি টাকা পয়সা না থাকার কারণে তারা হোটেলে থাকতে না পেরে বিমানবন্দরে গেটের বাইরের মেঝেতেই শুয়ে আছেন।
জল এবং খাবার না পেয়ে অসুবিধার মুখে পরেছেন।