আগস্ট থেকে বিমানের ঢাকা কুয়েত রুটে সিডিউল ফ্লাইট শুরু

প্রতি মংগলবার সপ্তাহে ১টি ফ্লাইট চলবে শুরুতে

আগামী আগস্ট মাস থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা -কুয়েত-ঢাকা রুটে সিডিউল ফ্লাইট শুরু করবে। শুরুতে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে। পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। বিমানের উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার  রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহের প্রতি মংগলবার এই সিডিউল ফ্লাইটটি পরিচালিত হবে।

এছাড়া এখন থেকে ঢাকা-দুবাই-ঢাকা রুটে প্রতি সপ্তাহে ৩টির পরিবর্তে সপ্তাহে ৫টি ফ্লাইট  পরিচালনা করা হবে। বিজ্ঞপ্তিতে বিমানের সন্মানিত যাত্রীগণকে বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্ট এর মাধ্যমে টিকিট ক্রয়ের জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য বিমানে ওয়েবসাইট www.biman-airlines.com

এবং কল সেন্টার ০১৭৭৭৭১৫৬১৩-১৬

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.