‘৪ দিন ঘুরেও করোনা সনদ পাইনি, বিমান মিস করেছি’

যথাসময়ে করোনা পরীক্ষার সনদ না পেয়ে আজ সোমবার সকালে দুবাইগামী বিমানে উঠতে পারেননি চট্টগ্রামের বেশ কয়েকজন যাত্রী।
পরে তাঁরা সনদের জন্য সিভিল সার্জন কার্যালয়ে ভিড় করেন।

নাজিম উদ্দিন নামের এক যাত্রী দুপুর ১২টায় বলেন, সকাল সাড়ে ৯টায় তাঁর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই যাওয়ার কথা।
কিন্তু করোনাভাইরাস পরীক্ষার সনদ না পাওয়ায় তিনি বিমানটি ধরতে পারেননি। বিমানটি ঢাকা হয়ে দুবাই যাওয়ার কথা ছিল।
তিনি বলেন, ‘চার দিন ঘুরেও সনদ পাইনি। বিমান মিস করেছি। এই ক্ষতিপূরণ কে দেবে?’

নাজিম উদ্দিনের মতো প্রায় ৫০ যাত্রী সিভিল সার্জন কার্যালয়ে ভিড় করেন। সনদ নেওয়ার চেষ্টা করছিলেন তাঁরা।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, সার্ভার সমস্যার কারণে প্রায় ৩০ জন সনদ পাননি। এর মধ্যে কয়েকজন বিমান ধরতে পারেননি। তিনি এ জন্য দুঃখপ্রকাশ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.