পোড়া কপাল প্রবাসীদের। যেদিকে যাই সেদিকে ভোগান্তি আর অপদস্ত। ন্যূনতম সম্মানটুকুও যেন প্রাপ্য নই। অথচ নামে রেমিট্যান্স যোদ্ধা। এমনভাবে আক্ষেপ করে কথাগুলো বলছিলেন চট্টগ্রামের হালিশহর এলাকার রেমিট্যান্স যোদ্ধা আবুল বাশার।
সোমবার ভোর তখন সাড়ে তিনটা। হঠাৎ বেজে ওঠে মুঠোফোন। রিসিভ করতেই বলে ওঠেন, আমি আবুল বাশার বলছি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে।
কি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে সকাল ৮টার ফ্লাইটের যাত্রী আমি। যাব দুবাইয়ে। কিন্তু করোনা বা কোভিড-১৯ সনদ না পাওয়ায় আমি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে অবস্থান করছি এখনো।