বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কাতারের রাজধানী দোহা থেকে ৪১৬ বাংলাদেশি দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমানের চার্টার্ড ফ্লাইটটি।
বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার এ তথ্য জানান।
তিনি জানান, করোনার প্রাদুর্ভাবের কারণে কাতারে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না।
একপর্যায়ে কাতার ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগ নিলে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাঁদেরকে দেশে ফিরিয়ে আনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আরও পড়ুন : করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
করোনা নেগেটিভ সনদ নিয়ে ভ্রমণ করায় এদের কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।