ভারতে আরও ১ মাস বাতিল আন্তর্জাতিক ফ্লাইট চলাচল

ভারতে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা কবে সচল হবে? এ প্রশ্ন অনেকেরই। ভারতে আনলক ৩ পর্ব শুরু হচ্ছে ১ অগাস্ট থেকে। তার আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছিল আন্তর্জাতিক ফ্লাইট আপাতত সচল থাকবে বন্দে ভারত পরিষেবা। বাকিটা সময়ের সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার পরিস্কার করে দিল আগামী ১ মাস বন্ধই থাকছে ভারতে আন্তর্জাতিক ফ্লাইট। ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকছে এই পরিষেবা।

৩১ অগাস্ট পর্যন্ত না ভারত থেকে কোনও বিমান বিদেশে যাবে, না কোনও বিদেশি বিমান ভারতে নামবে। এটা স্পষ্ট করে দিল কেন্দ্র। তবে কার্গো বিমানে কোনও বিধিনিষেধ থাকছে না। যাত্রী পরিবহণ বন্ধ থাকলেও এরফলে মালপত্র আদান প্রদান অন্য দেশের সঙ্গে বন্ধ থাকছে না অগাস্টে। তা চালুই থাকছে। এছাড়া বিশেষ ক্ষেত্রেও ছাড় মিলবে। তবে তা অনুমতি সাপেক্ষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.