বিনিয়োগ পাচ্ছে সানোফি-গ্লাক্সোর করোনাভাইরাস ভ্যাকসিন

করোনার সফল একটি ভ্যাকসিন পাওয়ার প্রত্যাশায় যুক্তরাষ্ট্র সম্ভাব্য ভ্যাকসিনগুলো নিয়ে বড় একটি বাহিনী গঠন করে চলেছে। তারই ধারাবাহিকতায় দেশটির সরকারি তহবিল এবার পেতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম দুটি ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানি সানোফি এবং গ্ল্যাক্সো স্মিথক্লাইন।

শুক্রবার (৩১ জুলাই) উভয় কোম্পানি বিবৃতিতে জানিয়েছে, তাদের প্রোটিন-ভিত্তিক করোনা ভ্যাকসিন মার্কিন সরকারের অপারেশন ওয়ার্প স্পিড প্রকল্প থেকে তহবিল গ্রহণ করবে। ২০২১ সালের জানুয়ারি মাসের মধ্যে ট্রাম্প প্রশাসনের জন্য করোনাভাইরাসের নিরাপদ ও কার্যকর ভ্যাকসিনের ৩০০ মিলিয়ন ডোজ সরবরাহের প্রচেষ্টা হিসেবে।

মার্কিন এই প্রকল্পের লক্ষ্য হলো, প্রতিশ্রুতিশীল ভ্যাকসিনগুলোর প্রচুর পরিমাণ ডোজ উৎপাদনে সহায়তা করা, যদিও ভ্যাকসিনগুলোর এখনো ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।

নতুন অংশীদারিত্বের আওতায় সানোফি এবং গ্লাক্সো মার্কিন সরকার থেকে ২.১ বিলিয়ন ডলার পর্যন্ত অনুদান পাবে। এই অর্থের অর্ধেকেরও বেশি ভ্যাকসিন তৈরি এবং ক্লিনিক্ল্যাল ট্রায়ালের দিকে যাবে। বাকি অর্থ ভ্যাকসিনের ১০০ মিলিয়ন প্রাথমিক ডোজ উৎপাদন ও সরবরাহের দিকে যাবে। পাশাপাশি মার্কিন সরকারের আরো ৫০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়ার সুযোগ থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.