‘মাইক্রোসফট টিকটককে কিনলে কোনো আপত্তি নেই’

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মাইক্রোসফট যদি চীনা মালিকানাধীন স্বল্প-দৈর্ঘ্য ভিডিও অ্যাপ টিকটক কিনে নেয় তাতে তার কোনো আপত্তি নেই।

তবে কোনো আমেরিকান কোম্পানিকে তা ১৫ সেপ্টেম্বরের মধ্যেই কিনতে হবে।

সোমবার (৩ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রিপাবলিকান প্রেসিডেন্ট আরো বলেন, মাইক্রোসফ্টের প্রধান নির্বাহীর সাথে তাঁর আলাপ হয়েছে এবং ৩০% এর পরিবর্তে মাইক্রোসফ্ট সমস্ত টিকটক কিনে নিলে বিষয়টি আরো সহজ হবে।

এর আগে গত সপ্তাহে জাতীয় নিরাপত্তার কথা জানিয়ে ট্রাম্প টিকটক বাতিল করে দেবার হুমকি দিয়েছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.