আন্দোলনের মুখে এবার পদত্যাগ করছে লেবানন সরকার

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ ঘিরে তুমুল আন্দোলনের মুখে পদত্যাগ করতে যাচ্ছে লেবানন সরকার।
লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতির উদ্দেশে ভাষণে সরকারের পদত্যাগ ঘোষণা করতে পারেন।

অবশ্য এরইমধ্যে দেশটির গুরুত্বপূর্ণ চার মন্ত্রী পদত্যাগ করে বসেছেন।
লেবানিজ স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসানের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, খুব শিগগির প্রধানমন্ত্রী হাসান দিয়াব সরকারের পদত্যাগ ঘোষণা করতে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী হাসান দিয়াবের কার্যালয় জানিয়েছে, দিয়াব স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে একটি ভাষণ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.