বাড়তি দামেও মিলছেনা টিকেট

স্বাভাবিকের তুলনায় অনেক কম বিমান চলাচল। কিন্তু টিকিটের চাহিদা অনেক। এতে চরম বিপাকে চট্টগ্রামের প্রবাসীরা। কাঠখড় পুড়িয়েও মিলছে না একটি টিকিট।
এই সুযোগে দু’ থেকে তিনগুণ টিকিটের বাড়তি দাম রাখছে বিমানসংস্থাগুলো।
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন যাওয়ার ৪০ হাজার টাকার টিকিট ১ লাখ ৪০ হাজারেও মিলছে না।
একইভাবে অন্যান্য গন্তব্যের বিমান টিকিটের দামও চড়া।

করোনাকালে ছুটি কাটাতে দেশে আসা প্রবাসীদের দুর্ভোগ থেকে যেন মুক্তি মিলছেই না।
একদিকে ৭২ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ প্রতিবেদন যোগাড় করা, এখন তার সাথে যুক্ত হয়েছে চাহিদা অনুযায়ী যাত্রার বিমান টিকেট না পাওয়া।
আবার দেন দরবার করে টিকিট পাওয়া গেলেও তার দাম আকাশ ছোঁয়া।

একজন বলেন, ‘আগে যেখানে টিকিটের দাম ৬০ হাজার টাকা এখন সেটি ১ লাখ ২০ হাজার টাকা।’

আরেকজন বলেন, ‘অনেক জায়গায় খুঁজেও টিকিট পাইনি। অনেক ভোগান্তি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.