পাকিস্তানে মোসাদের গোপন অপতৎপরতা ফাঁস!

পাকিস্তানের মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ যে ব্যাপক অপতৎপরতা চালাচ্ছিল,
তা ফাঁস হয়ে গেছে।

পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশে মুসলমানদের মধ্যে ঐক্যে ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে মোসাদের সদস্যরা ষড়যন্ত্র করছে বলে তারা নিশ্চিত হয়েছেন।

ধর্মমন্ত্রী পীর নুরুল হক কাদেরি ইসলামাবাদে এক সভায় বলেছেন, বিভিন্ন ধর্ম ও মাজহাবের মধ্যে বিরোধ উসকে দিতে অপতৎপরতা চলছে।
বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম অবমাননার মতো ঘটনা ঘটিয়ে সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।
এর পেছনে রয়েছে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ। পাকিস্তান সরকার এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.