সুস্থ হয়ে উঠেছেন অমিত শাহ

করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার তাঁর টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।
এদিন বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং টুইট করে একথা জানিয়েছেন।
তবে চিকিৎসকের পরামর্শ আপাতত আরো কিছুদিন তিনি সেলফ আইসোলেশনে থাকবেন বলেও জানিয়েছেন শাহ।

টুইটে অমিত শাহ লেখেন, ‘আজ আমার কভিড-১৯ নমুনা পরীক্ষা নেগেটিভ এসেছে।
আমি ভগবান ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানাই। যারা এতদিন আমার পাশে ছিলেন।
চিকিৎসকদের পরামর্শে আগামি কয়েকদিন হোম আইসোলেশনে থাকবো।
এই সংক্রমণ থেকে মুক্ত করতে যে সব চিকিৎসকরা আমার শুশ্রূষা করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.