অস্ট্রিয়াতে নতুন আক্রান্ত ২৪ শতাংশ ব্যক্তি উপসর্গ বিহীন -স্বাস্থ্যমন্ত্রী

হাসান তামিম, অস্ট্রিয়া থেকে : করোনাভাইরাস ওয়ার্ল্ডমিটারের শুক্রবারের তথ্যনুযায়ী নতুন আক্রান্তের সংখ্যা ২৮২ জন যার মধ্যে রাজধানী ভিয়েনাতে আক্রান্তের সংখ্যা বেশী ১১২ জন । হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১১০ জন এবং আইসিইউ তে চিকিৎসাধীন আছেন ১৯ জন ।

এদিকে অস্ট্রিয়ার স্বাস্থ্য মন্ত্রী রুডলফ আনসোবার এক সংবাদ সন্মেলনে জানান, নতুন আক্রান্ত ২৪ শতাংশ ব্যাক্তিদের করোনাভাইরাসের উপসর্গ নেই । তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুন তরুনীরা নতুন করে আক্রান্ত হয়েছেন ।

যুবসমাজের একটি ছোট অংশ “ভুল বিচারের” বিষয় হতে পারে যে তারা সংক্রামিত হতে সক্ষম হবে না এবং কয়েক মাস ধরে প্রচারিত ন্যূনতম দূরত্ব এবং আচরণের অন্যান্য সুপরিচিত বিধিগুলি মেনে চলবে না বলে ধরেছিল, কেউ পুরোপুরি নিরাপদ নয় ।

অস্ট্রিয়াতে এক লক্ষ বাসিন্দাদের মধ্যে আক্রান্তের সংখ্যা এগারো জন যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম। ফ্রান্সে এক লক্ষ বাসিন্সাদের মধ্যে আক্রান্তের সংখ্যা উনিশ জন। বেলজিয়াম এবং লুক্সেমবার্গে যথাক্রমে একত্রিশ এবং সাতত্রিশ জন ।

এদিকে অস্ট্রিয়াতে মোট এক লক্ষ ব্যক্তিদের করোনাভাইরাসের টেষ্ট করা হয়েছে । সংক্রমনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় করোনাভাইরাসের টেষ্টের সংখ্যা আরো বৃদ্ধি করা হবে । বিভিন্ন স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী, ক্রোয়েশিয়া থেকে আগত পর্যটকদের অবশ্যই করোনাভাইরাসের নেগেটিভ সার্টিফিকেট নিয়ে অস্ট্রিয়াতে প্রবেশ করতে হবে যার মেয়াদ ৭২ ঘন্টা থাকতে হবে ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.