দেশের ৭৪তম স্বাধীনতা দিবসে করোনার বিরুদ্ধে যুদ্ধের ডাক দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
লাল কেল্লার থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া বার্তায় তিনি বলেছেন, দেশে করোনার তিনটি ভ্যাকসিন পরীক্ষামূলক পর্যায়ে আছে।
সবুজ সংকেত পেলে প্রত্যেক ভারতীয়র কাছে ভ্যাকসিন পৌঁছে দিতে রোডম্যাপও তৈরি করা হয়ে গেছে জানান তিনি।
এছাড়া স্বাস্থ্য ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন ঘোষণা করেছেন মোদি এবং বলেছেন প্রত্যেক নাগরিককে দেওয়া হবে হেলথ আইডি। ভ্যাকসিনের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘পরীক্ষার বিভিন্ন পর্যায়ে রয়েছে তিনটি ভ্যাকসিন।
যখন বিজ্ঞানীরা সবুজ সংকেত দেবেন, তখনই আমরা উৎপাদন শুরু করবো।
অল্প সময়ের মধ্যে কীভাবে ভ্যাকসিন প্রত্যেক ভারতীয়র কাছে পৌঁছে দেওয়া যায়, এর জন্য আমরা রোডম্যাপ তৈরি করেছি।’