নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

ইহুদী রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ।
রোববার ভোরে জেরুজালেমে নেতানিয়াহুর বাড়ির সামনে বিক্ষোভ চালায় তারা। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়।

নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও করোনা মহামারির মধ্যে অবৈধ বাণিজ্য সুবিধা দেওয়ার অভিযোগে এ বিক্ষোভ হচ্ছে।
তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে গত বছর থেকে আদালতে মামলাও চলছে। খবর আলজাজিরার।

ইসরায়েলি গণমাধ্যমে জানানো হয়, টানা অষ্টম সপ্তাহের মতো শনিবার নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয় ইসরায়েলিরা।
নেতানিয়াহুর বাসভবনের বাইরে ছাড়াও জেরুজালেমের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েন তারা।
তারা ইসরায়েলি প্রেসিডেন্ট রুভেন রিভলিনের বাসভবনের দিকে এগিয়ে গেলে পুলিশ বাধা দেয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.