কাদিয়ানিদের পশু কোরবানি নিষিদ্ধের দাবি

ঈদুল আজহায় আহমদিয়া সম্প্রদায়ের পশু কোরবানি নিষিদ্ধ করার দাবি জানিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন।

চিঠিতে বলা হয়েছে, পাকিস্তানের সংবিধানের ২৬০ (৩) অনুচ্ছেদে কাদিয়ানি বা লাহোরি গোষ্ঠী, যারা নিজেদের আহমদি বা অন্য নামে পরিচয় দেয়— তাদের ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে অমুসলিম ঘোষণা করা হয়েছে।

এতে আরও বলা হয়, কোরবানি হলো— সুন্নত-ই-ইব্রাহিমি (আ.) এবং সর্বশক্তিমান আল্লাহর শেষ নবী সুন্নত-ই-মুহাম্মদ (সা.)।
জিলহজ মাসে ঈদুল আজহার প্রথম তিন দিনে কেবল মুসলমানরা পশু কোরবানি দেয়।

লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি তাহির নাসারুল্লাহ ওয়ারাইছের স্বাক্ষরযুক্ত ওই চিঠিতে বলা হয়,
সংবিধান ও সুপ্রিম কোর্ট একাধিক সিদ্ধান্তে কাদিয়ানি বা লাহোরি গোষ্ঠীকে (অমুসলিমদের) শায়র-ই-ইসলাম (ইসলামিক রীতিনীতি) সম্পাদন থেকে স্পষ্টভাবে বিরত থাকতে বলেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.