লকডাউন শিথিল হচ্ছে দক্ষিণ আফ্রিকায়

করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা চূড়ান্তে পৌঁছে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানান, সোমবার থেকে লকডাউন শিথিল করা হবে।
এতে করে দেশটির অর্থনীতি আবারও সচল হবে।
এ ছাড়া লকডাউনের কারণে অভ্যন্তরীণ যাতায়াতের ওপর যে বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল তা উঠে যাবে।
পাশাপাশি অ্যালকোহল ও তামাকের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

আফ্রিকার করোনায় আক্রান্তদের মধ্যে অর্ধেকই দক্ষিণ আফ্রিকার।
এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে পাঁচ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। মারা গেছে ১১ হাজার ৫০০ মানুষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.