তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে আমির খানের সাক্ষাৎ

তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করলেন বলিউড অভিনেতা আমির খান।
সম্প্রতি তুরস্কের রাষ্ট্রপতির বাসভবন প্রেসিডেন্টশিয়াল কমপ্লেক্সে দেখা করেন এই অভিনেতা। ফিল্মিবিট ডটকম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে—তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমির অনুরোধ করেছিলেন।
আমির খান তার স্ত্রী কিরণ রাওকে নিয়ে পানি ফাউন্ডেশন নামে অলাভজনক একটি এনজিও প্রতিষ্ঠা করেছেন।
প্রতিষ্ঠানটি ভারতের মহারাষ্ট্রের খরাকবলিত বিভিন্ন অঞ্চলে কাজ করছে। নিজের এনজিও-এর বিষয়ে কথা বলতেই ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাৎ করেন আমির।

এমিনি এরদোগান কিছু মানবিক প্রকল্প নিয়ে কাজ করছেন। বিশেষ করে নারী ও শিশুদের শিক্ষা নিয়ে কাজ করছেন তিনি।
সাক্ষাতে এমিনি এরদোগানের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন আমির।
অন্যদিকে আমির খানের সামাজিক নানা উদ্যোগ ও তার অভিনীত সাহসী চলচ্চিত্রের প্রশংসা করেন এমিনি এরদোগান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.