শাহজালাল বিমানবন্দরে প্রবাসী স্বামীকে নিতে এসে দুই স্ত্রীর মারামারি

করোনার মধ্যে কুয়েত থেকে দেশে ফিরে বেশ বিপদেই পড়েছেন স্বামী। তাকে বরণ করতে তার দুজন স্ত্রী হাজির হয়েছেন শাহজালাল বিমানবন্দরে।
কিন্তু কাকে ফেলে কার কাছে যাবেন, এই নিয়ে দুই স্ত্রীর মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
পরে বিমানবন্দরের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কুয়েতফেরত প্রবাসী মাইনুলের বাড়ি কুমিল্লার দাউদকান্দি। প্রথম স্ত্রী সানজীদাকে ২০১৪ সালে মোবাইলে বিয়ে ও কাবিন করেন।
সেই স্ত্রীর একটি সন্তান রয়েছে। পারিবারিকভাবে দ্বিতীয় বিয়ে করেন প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই।

জানা যায়, কুয়েতফেরত প্রবাসী মাইনুলকে রিসিভ করতে বিমানবন্দরে আসেন তার দুই স্ত্রী।
একপর্যায়ে স্বামীর দখল নিয়ে তারা জড়িয়ে পড়েন বিবাদে। সাংবাদিকরা ওই ব্যক্তির কাছে দুই নারীর পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান।
এক স্ত্রীকে রেখেই অন্য স্ত্রীকে নিয়ে গাড়িতে চেপে সটকে পড়ার চেষ্টা করেন তিনি। কিন্তু স্ত্রীও নাছোড়বান্দা, গাড়ির দরজা ধরে টানাটানি করতে থাকেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.